ফোন হ্যাং বা স্লো হয়ে যাচ্ছে? মাত্র ৪টি সেটিংসে রকেটের মতো স্পিড বাড়ান!

 আজকাল স্মার্টফোন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সাধের ফোনটি যদি কিছুদিন ব্যবহারের পর হঠাৎ হ্যাং বা স্লো হতে শুরু করে, তখন মেজাজটাই খারাপ হয়ে যায়। বিশেষ করে জরুরি কোনো কাজের সময় বা গেম খেলার সময় ফোন ল্যাগ করলে বিরক্তির শেষ থাকে না।

​অনেকেই ভাবেন ফোন স্লো হয়ে গেলে বুঝি নতুন ফোন কিনতে হবে। কিন্তু আসল ব্যপারটি তা নয়! কিছু ছোটখাটো ভুলের কারণে এবং ফোনের ভেতর জমে থাকা আবর্জনার জন্যই মূলত এই সমস্যা হয়। আজ আমরা এমন ৪টি সহজ সেটিংস ও উপায় নিয়ে আলোচনা করব, যা ফলো করলে আপনার স্লো ফোনও আবার রকেটের গতিতে কাজ করতে শুরু করবে

​১. ফোনের ক্যাশ ডাটা (Cache Data) পরিষ্কার করুন

​আমরা যখন প্রতিদিন বিভিন্ন অ্যাপ ব্যবহার করি, তখন ফোনের মেমোরিতে প্রচুর 'ক্যাশ ডাটা' বা অস্থায়ী ফাইল জমা হতে থাকে। এগুলো ফোনের র‍্যাম (RAM) এবং স্টোরেজ দখল করে ফোনকে স্লো করে দেয়।

​সমাধান: ফোনের Settings > Apps-এ যান। এবার বেশি ব্যবহার করা অ্যাপগুলোর (যেমন: Facebook, YouTube, Chrome) ওপর ক্লিক করে Storage অপশনে যান এবং Clear Cache-এ চাপ দিন। মনে রাখবেন, 'Clear Data' করবেন না, শুধু 'Clear Cache' করবেন।।

২. ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপস বন্ধ রাখুন

​অনেক সময় আমরা একটি অ্যাপ ব্যবহার করা শেষ করে সরাসরি হোম বাটন চেপে বের হয়ে যাই। এতে অ্যাপটি পুরোপুরি বন্ধ হয় না, বরং ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং ফোনের প্রসেসরের ওপর চাপ সৃষ্টি করে।

​সমাধান: ফোনের নিচে থাকা মিনিমাইজ বা রিসেন্ট অ্যাপস বাটনটিতে চাপ দিয়ে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা সব অ্যাপস ক্লিয়ার (Close All) করে দিন।

​৩. ইন্টারনাল স্টোরেজ অন্তত ২০% ফাঁকা রাখুন

​আপনার ফোনের ইন্টারনাল মেমোরি বা স্টোরেজ যদি একদম ফুল হয়ে যায়, তবে প্রসেসর ঠিকমতো কাজ করার জায়গা পায় না। এটি ফোন হ্যাং হওয়ার সবচেয়ে বড় কারণ।

​সমাধান: ফোনের অপ্রয়োজনীয় বড় বড় ভিডিও, ডুপ্লিকেট ছবি এবং যে অ্যাপগুলো আপনি একদমই ব্যবহার করেন না, সেগুলো আজই আনইনস্টল করে দিন। চেষ্টা করুন ফোনের মেমোরি অন্তত ২০% ফাঁকা রাখতে

৪. অ্যানিমেশন স্পিড কমিয়ে দিন (ম্যাজিক ট্রিক)

​অ্যান্ড্রয়েড ফোনের ভেতরে একটি গোপন সেটিংস আছে যা আপনার ফোনের উইন্ডো ওপেন হওয়ার স্পিড দ্বিগুণ করে দিতে পারে।

​সমাধান: ফোনের Settings > About Phone-এ গিয়ে Build Number-এর ওপর পরপর ৭ বার ক্লিক করুন। এতে Developer Options চালু হবে। এবার সেটিংস থেকে Developer Options-এ ঢুকে নিচের দিকে স্ক্রল করে Window animation scale, Transition animation scale, এবং Animator duration scale—এই তিনটি অপশন খুঁজে বের করুন। এগুলো সাধারণত 1x দেওয়া থাকে, এগুলোকে বদলে 0.5x করে দিন। ব্যাস, এবার দেখুন আপনার ফোন কত দ্রুত রেসপন্স করছে


!

Post a Comment

0 Comments